ব্যাঙ্গালোরের কাছাকাছি দশটি বেড়ানোর জায়গা
১. মাইসোর
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ১৪৫ কিমি
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ১৪৫ কিমি
বেশ কিছুদিন ব্যাঙ্গালোরে রয়েছে অথচ মাইসোর যায়নি এরকম পর্যটক খুঁজে পাওয়া মুশকিল। দক্ষিন ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই শহর। মাইসোর প্যালেস, চিড়িয়াখানা, চামুন্ডি হিলস, সেন্ট ফিলোমেনা চার্চ, ললিত মহল, বৃন্দাবন গার্ডেন ইত্যাদি এই শহরের অন্যতম মুখ্য আকর্ষণ।
২. কুর্গ
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ২৩৮ কিমি
কর্ণাটকের দক্ষিন পশ্চিমে পশ্চিমঘাট পর্বতের একটি অপূর্ব সুন্দর হিল স্টেশন কুর্গ। সবুজ উপত্যকা, ঘন জঙ্গল ও কুয়াশা আবৃত পাহাড়ের চুড়ো কুর্গের বৈশিষ্ট যা কিনা আবার “ভারতের স্কটল্যান্ড” বলেও পরিচিত। কুর্গের কফি আর মশলা খুব বিখ্যাত। রাজা সিট, আবে ফলস, দুবারে এলিফ্যান্ট ক্যাম্প, নিসর্গধামা, কুশলনগর ইত্যাদি কুর্গের কয়েকটি দর্শনীয় স্থান।

৩. মসিনাগুড়ি
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ২৩৮ কিমি
তামিলনাড়ু ও কর্নাটকের সীমান্তে অবস্থিত জঙ্গল মসিনাগুড়ি পাখি ও পশুপ্রেমী দের জন্য আদর্শ পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে জঙ্গল সাফারির ব্যবস্থা। হরিণ আর হাতির দেখা তো মিলবেই আর কপাল ভালো থাকলে দেখা পেয়ে যেতে পারেন বাঘেরও।

৪. মালপে
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ৪০৭ কিমি
সমুদ্র ভালো লাগলে আপনাকে আসতেই হবে মালপে তে। ম্যাঙ্গালোর থেকে ৬০ কিমি দুরে, উড়ুপি শহরে খুব কাছেই মালপে। সাদা বালি, নীল সমুদ্র আপনাকে আকৃষ্ট করবেই। মালপে থেকে বোট ভাড়া করে চলে যেতে পারেন সেন্ট মেরি আইল্যান্ড।

৫. হাম্পি
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ৩৪৪ কিমি
বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত হাম্পি তে ছড়িয়ে রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের নানা কারুকার্য আর স্মৃতিসৌধ। বিরুপাক্ষ মন্দির, কাদালেকালু গণপতি, কৃষ্ণ মন্দির, হাজারা রামা মন্দির, পুষ্করিণী, কমল মহল, হাতিশালা, কুইন’স বাথ, বিজায়া ভিত্তালা মন্দির, বরাহ মন্দির, বিষ্ণু মন্দির, সুগ্রিব মন্দির ইত্যাদি হয়ে সাক্ষী রয়েছে বিজয়নগরের সমৃদ্ধি আর শিল্পকলার।

৬. চিকমাগালুর
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ২৪৩ কিমি
ছবির মত হিল স্টেশন এই চিকমাগালুর। বিখ্যাত কফি এস্টেট আর হোম স্টে-র জন্য। বাবা বুদানগিরি, মুল্যানগিরি, কুদ্রেমুখ, ভদ্রা অভয়ারণ্য, হেব্বে ফলস প্রভৃতি হলো এখানকার বিখ্যাত জায়গা।

৭. বাদামি
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ৪৫৫ কিমি
বাদামি চালুক্য রাজবংশের রাজধানী ছিল এবং এটি চালুক্য স্থাপত্যের চমৎকার দৃষ্টান্ত বহন করা চলেছে। গুহার ভিতরের পাথর খোদাই করা কারুকার্য আপনাকে মুগ্ধ করবে।

৮. মহাবলীপুরম
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ৩৫০ কিমি
সমুদ্র, ঐতিহাসিক মন্দির আর অসাধারণ সি-ফুড, সব মিলিয়ে মহাবলীপুরম ভ্রমন পিপাসু দের মনের মতন জায়গা।

৯. কুনুর
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ৩০২ কিমি
নীলগিরি পর্বতের কোলে, উটি থেকে ২০ কিমি দূরে পাহাড়ি শহর কুনুর। টি গার্ডেন, সিম’স পার্ক, ডলফিন নোজ, পাস্তুর ইনস্টিটিউট, দ্রুগ ফোর্ট ইত্যাদি এই শহরের অন্যতম আকর্ষনীয় স্থান।

১০. ইয়েরকড
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ২৩০ কিমি
ব্যাঙ্গালোর থেকে দূরত্ব: ২৩০ কিমি
তামিলনাড়ু-র একটি ছোট্ট হিল স্টেশন ইয়েরকড। সেলম শহরে খুব কাছেই এই ইয়েরকড। রয়েছে বেশ কয়েকটি ভিউ পয়েন্ট আর তাছাড়া দেখতেই হবে কিলিয়ুর জলপ্রপাত, ইয়েরকড লেক।